জবাবদিহি ডেস্ক

বিনোদন

2026-08-31T03:17:47+06:00
2026-08-31T03:17:47+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
ভক্তদের বড় সুখবর দিলেন অভিনেত্রী রাশমিকা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:১৭ এএম 
সংগৃহীত ছবি
রুপালি পর্দার রঙিন জগতে শারীরিক চোট কোনও নতুন বিষয় নয়। তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের জীবন থমকে দেয়, ভেঙে পড়ে মনোবল। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা। খবর এনডিটিভির।

চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।

এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।

তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]