বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-18T13:29:58+06:00
2026-08-18T13:29:58+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
ব্যবসায়ীকে বিয়ে করেছেন পূজা চেরি? মুখে কুলুপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:২৯ পিএম 
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী-এমন খবর ছড়িয়ে পড়েছে বিনোদন অঙ্গনে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি পূজা চেরি। তার নীরবতাকে ঘিরেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

বিয়ের খবরের সত্যতা জানতে পূজা চেরির ব্যবহৃত ফোন নম্বরে (লাস্ট নাম্বার ৮৯৮) যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করলেও কোনো কথা বলেননি। ফলে ব্যবসায়ীকে বিয়ে করার খবরটি এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।

এর আগেও পূজা চেরির প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার নানা ধরনের আলোচনা হয়েছে। প্রায় দুই বছর আগে গোপনে তার বাগদান হয়েছে-এমন খবরও ছড়িয়ে পড়েছিল। পরে এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। তবে যার সঙ্গে তার বাগদান হয়েছে, তার পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছার কথাও তখন জানিয়েছিলেন তিনি।

এরপর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও পূজার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর মধ্যেই এবার পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। আগের সেই সম্পর্কই বিয়েতে গড়িয়েছে, নাকি এটি নতুন কোনো গুঞ্জন-এখন সেটিই আলোচনার বিষয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টার নিয়ে একটি ছবি প্রকাশ করেন পূজা। সেখানে অভিনয়জীবনের বিভিন্ন চরিত্র ও অভিজ্ঞতার কথা তুলে ধরে ভক্তদের কাছে জানতে চান, ছবিতে কোন সিনেমাটি নেই তা তারা অনুমান করতে পারেন কি না। ওই পোস্ট ঘিরে নতুন সিনেমা এবং অভিনেত্রীর জীবনের সম্ভাব্য নতুন অধ্যায় নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা হলেও বিয়ে বা সম্পর্কের বিষয়ে কোনো সরাসরি ইঙ্গিত দেননি তিনি।

এ কারণে পূজার নীরবতাই এখন আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে এবং সেসব নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে পূজা নিজে বিষয়টি নিয়ে কোনো বক্তব্য না দেওয়া পর্যন্ত বিয়ের খবরটি নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে দর্শকদের নজরে আসেন পূজা চেরি। এরপর একাধিক সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দম’ সিনেমায়। অভিনয়জীবনের পাশাপাশি এবার তার ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। ব্যবসায়ীকে বিয়ের খবরের সত্যতা শেষ পর্যন্ত কতটা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে অভিনেত্রী নিজে মুখ খুললে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]