বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-18T07:21:19+06:00
2026-08-18T07:21:19+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
পেছাল ‘ডাক্তার কাকু’র মুক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২১ এএম 
টালিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘ডাক্তার কাকু’র মুক্তির তারিখ পিছিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বরের পরিবর্তে সিনেমাটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর।

‘অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকের নজর কাড়া প্রসেনজিৎ এবার ‘ডাক্তার কাকু’তে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন। গত জুলাইয়ে সিনেমাটির পোস্টার প্রকাশ করে তিনি জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।

তবে নতুন ঘোষণায় মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন প্রসেনজিৎ নিজেই।

নতুন পোস্টারে চিকিৎসকের বেশে ভিন্ন লুকে দেখা গেছে অভিনেতাকে। পোস্টারে দাঁড়িপাল্লার এক পাশে কোটি কোটি টাকা এবং অন্য পাশে মুমূর্ষু রোগী দেখা যাচ্ছে। পাশাপাশি আকাশে উড়তে দেখা গেছে কাগজের তৈরি প্লেন।

পোস্টার প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!’ তবে মুক্তির তারিখ পেছানোর কারণ এখনও স্পষ্ট নয়।

সিনেমাটিতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটির পরিচালক পাভেলও।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]