৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের সৌন্দর্য ও প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের নজর কাড়ে। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দীর্ঘদিন ধরে দর্শকের মনে জায়গা করে রেখেছেন তিনি।
বর্তমানে বড় পর্দায় নিয়মিত না থাকলেও বেছে বেছে সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন কাজল। দুই সন্তানের মা হওয়ার পাশাপাশি পরিবার ও অভিনয়জীবন সামলেও নিজের ফিটনেস ও সৌন্দর্য ধরে রেখেছেন এই অভিনেত্রী।
নিজের সৌন্দর্য ও সুস্থতার বিষয়ে বিভিন্ন সময়ে কাজল জানিয়েছেন, এর জন্য দামি প্রসাধনীর চেয়ে নিয়মিত পরিচর্যা ও স্বাস্থ্যকর জীবনযাপনকে বেশি গুরুত্ব দেন তিনি। ত্বক পরিষ্কার রাখা এবং আর্দ্রতা ধরে রাখাকে তার রুটিনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন।
মেকআপ ব্যবহারের পর ভালোভাবে মুখ পরিষ্কার করা, ঘুমের আগে ময়েশ্চারাইজার ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান করেন কাজল। পাশাপাশি শরীরের প্রয়োজন অনুযায়ী পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার খাওয়ার দিকেও নজর রাখেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ফিট ও সতেজ থাকতে কোনো জাদুকরী পদ্ধতির প্রয়োজন নেই। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি ও প্রয়োজন অনুযায়ী জীবনযাপনই এর অন্যতম চাবিকাঠি।
জ/উ