ভারতীয় চলচ্চিত্রে তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অভিনয়ের নানা অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী কাজল বলেছেন, সময়ের সঙ্গে সিনেমায় নারীচরিত্রের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার মতে, এখন নারীরা শুধু নায়কের গল্পের অংশ নন, বরং গল্পের মূল চালিকাশক্তি হয়ে উঠেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, দর্শক এখন শক্তিশালী নারী-কেন্দ্রিক গল্প গ্রহণ করছেন। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে নির্মাতারাও ভিন্নধর্মী বিষয় ও নারীকেন্দ্রিক চরিত্র নির্মাণে আরও আত্মবিশ্বাসী হয়েছেন।
নিজের অভিনয়জীবনের প্রসঙ্গে তিনি জানান, সময়ের সঙ্গে একজন শিল্পী হিসেবে তিনি আরও পরিণত হয়েছেন। বর্তমানে তিনি এমন গল্প ও চরিত্র বেছে নিতে আগ্রহী, যা তাকে নতুন কিছু শেখার সুযোগ দেয় এবং অভিনয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করে।
ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন কাজল। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে স্বামী অজয় দেবগন, সন্তান ও পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন করতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বর্তমানে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।
জ/উ