স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-05T10:52:58+06:00
2026-08-05T10:52:58+06:00
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলাধুলা
নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫২ এএম 
কোপা ডু ব্রাজিলের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর অ্যাগ্রিগেটে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি।

বুধবার (৫ আগস্ট) এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগুস্তো প্রোয়েন্সা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে ২৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেমোর ডিফেন্ডার মার্লন। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

বিরতির পর ৪৬ মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন সান্তোসের কোচ কুকা। মাঠে নামেন নেইমার, রনি ও উইলিয়ান আরাও। এই পরিবর্তনের ফল মেলে ৭৪ মিনিটে। নেইমারের নিখুঁত পাস থেকে গোল করে সান্তোসকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় রনি। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র গোল হিসেবে জয় নিশ্চিত করে।

ম্যাচে বলের দখলে ৬৯ শতাংশ সময় ছিল সান্তোসের। তারা ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে রেমো ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র তিনটি।

প্রথম লেগে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে জয় তুলে নিয়ে ১-০ অ্যাগ্রিগেট ব্যবধানে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে সান্তোস।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]