রিয়াল মাদ্রিদে জোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদের শুরু হয়েছে ড্র দিয়ে। শনিবার (১ আগস্ট) অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওয়ের্থারজি স্টেডিয়ামে প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে ইতালির ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে সমতায় শেষ করে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের ১২তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক গোল করে রিয়ালকে এগিয়ে দেন। পরে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে একাডেমির তরুণ আলেক্সিস সিরিয়া ব্যবধান ২-০ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে রবার্তো পিকোলি একটি গোল শোধ করলে ম্যাচে ফেরে ফিওরেন্তিনা। দ্বিতীয়ার্ধে মইসে কিন গোল করে ২-২ সমতা আনেন।
শেষদিকে নতুন যোগ দেওয়া কার্লোস এস্পি জয়সূচক গোলের সুযোগ পেলেও তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। গ্রীষ্মকালীন দলবদলে দলে যোগ দেওয়া ডেনজেল ডামফ্রিস ৭৫ মিনিট খেলেন।
মরিনহোর দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর প্রথম একাদশে ছিলেন আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডেনজেল ডামফ্রিস ও এন্দ্রিকসহ মূল দলের কয়েকজন ফুটবলার। তাদের সঙ্গে একাডেমির জোয়ান মার্তিনেজ, মারিও রিভাস ও আলেক্সিস সিরিয়াও সুযোগ পান।
অভিষেকের পর কার্লোস এস্পি বলেন, “আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মাদ্রিদে আসার ৭২ ঘণ্টাও হয়নি, এর মধ্যেই অনুশীলন ও অভিষেক হয়েছে। মরিনহো আমাকে নিজের মতো খেলতে এবং বক্সে ঢুকতে বলেছেন।”
জ/উ