শ্রমিক অসন্তোষে জড়িতরা পোশাক খাত ধ্বংস করতে চায়: শামা ওবায়েদ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-22T12:57:44+06:00
2026-11-22T12:57:44+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
শ্রমিক অসন্তোষে জড়িতরা পোশাক খাত ধ্বংস করতে চায়: শামা ওবায়েদ
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫৭ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের সমালোচনা করে তিনি বলেছেন, তাদের উদ্দেশ্য এ খাতকে ধ্বংস করা।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এই সেক্টরটি রক্ষা করার দায়িত্ব সবার। সরকার শতভাগ চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে। শ্রমবান্ধব বাজেট দেওয়া হয়েছিল। তবে শ্রমিকদের মাঝে অসন্তোষ এবং এসব ধ্বংসাত্মক কার্যক্রম যারা করছে, পোশাক খাত ধ্বংস করতে চায়।’

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ খাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে সবার প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার রয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত