ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-02T11:20:34+06:00
2026-11-02T11:20:34+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:২০ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর কাছেই বিধ্বস্ত হয়েছে একটি প্রাইভেট জেট। ভয়াবহ এ দুর্ঘটনায় উড়োজাহাজটির পাইলটসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। তবে মাটিতে থাকা কেউ হতাহত হননি।

বিমানটি শেষ মুহূর্তে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

প্রতিবেদনে বলা হয়েছে, লিয়ারজেট সিক্সটি মডেলের বিজনেস জেটটি প্রথমে ১০ হাজার, পরে ২০ হাজার এবং শেষপর্যায়ে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারায়। এরপর সেটি ভূপৃষ্ঠে আছড়ে পড়ে। ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের খুব কাছেই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির ড্যাশক্যামের ফুটেজে পুরো ঘটনা ধারণ হয়েছে।

স্থানীয় সময় বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। টেক্সাস থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল ফ্লাইট এন৭২২বিডি। মাঝ-আকাশে উড়োজাহাজটি তীব্র টারবুলেন্সের মুখে পড়ে।

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকেন্দ্রকে উড়োজাহাজটির বিভিন্ন অংশে বরফ জমার বিষয়েও জানানো হয়েছিল। এর পরপরই আরও উচ্চতায় ওঠার চেষ্টা করতে গিয়ে বিমানটি শেষ পর্যন্ত নিচের দিকে ধাবিত হয়।

ফ্লোরিডার গভর্নর রন দেসান্তিস এ দুর্ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দৃশ্যটি দেখে মনে হচ্ছিল, যেন কোনো ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়েছে। দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে, যা বেশ বড় একটি এলাকা জুড়ে বিস্তৃত। এ বিষয়ে ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি। সংস্থাটি তদন্ত করবে।

বিধ্বস্ত উড়োজাহাজটিতে পাইলটসহ মোট ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবাই প্রাণ হারিয়েছেন। তবে ভূমিতে থাকা কোনো ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, রোববার সকালেও ফ্লোরিডায় অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মাত্র এক ঘণ্টা আগে তিনি রাজ্যটি ছেড়ে যান।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ফ্লোরিডায় ঝড়-বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিরাজ করছে। দুর্ঘটনার সময়ও ওই এলাকায় বজ্রপাত ও ঝড়ের খবর পাওয়া যায়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত