এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

2026-11-02T10:06:56+06:00
2026-11-02T10:06:56+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:০৬ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমাতে দ্রুত সময়ের মধ্যে এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হতে পারে। প্রায় এক সপ্তাহ ফরম পূরণের সুযোগ দিয়ে আগামী ২ ডিসেম্বর পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। পুনর্নিরীক্ষণের ফল ২৭ নভেম্বর প্রকাশ করা হতে পারে।

এর আগে শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগামী এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি কমানোর লক্ষ্যেই দ্রুত পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ফরম পূরণ ও পরীক্ষার চূড়ান্ত তারিখ শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হবে।

জ/শা 


  বিষয়:   এইচএসসি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত