ন্যাশনাল ব্যাংকে আবারও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-10-15T17:14:08+06:00
2026-10-15T17:14:08+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
ন্যাশনাল ব্যাংকে আবারও পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু
অর্থনীতি ডেস্ক
⏲ ৫:১৪ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পুনরায় পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এর ফলে গ্রাহকেরা এখন ব্যাংকটির সব শাখা থেকে প্রয়োজন অনুযায়ী নগদ টাকা উত্তোলন ও অন্যান্য লেনদেন করতে পারবেন। এর আগে তারল্য সংকট মোকাবিলায় গত ১১ অক্টোবর থেকে বড় অঙ্কের আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের লিখিত আবেদন নেওয়া শুরু করেছিল ব্যাংকটি।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন জানিয়েছিলেন, ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং সেবা চালু হবে। একই সঙ্গে সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত তারল্য নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ‘১১ অক্টোবর থেকে বড় অঙ্কের আমানতকারীদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু করব।’ অনিয়ম ও দুর্বল সুশাসনের কারণে দীর্ঘদিন ধরে ন্যাশনাল ব্যাংক পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে পারছিল না বলে জানান মেলিতা মেহজাবীন।

তিনি আরও বলেন, ‘এখন কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংককে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে। গ্রাহকেরা এখন সব ধরনের ঋণপত্র (এলসি) খুলতে পারবেন। পাশাপাশি চেক, আরটিজিএস, এনপিএসবি ও অন্যান্য বিদ্যমান সেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন।’

মেলিতা মেহজাবীন জানান, ন্যাশনাল ব্যাংক দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। একসময় ব্যাংকটির আমানতের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

তিনি বলেন, ‘এখনো গ্রাহকদের ব্যাংকটির ওপর আস্থা রয়েছে। ১৫ অক্টোবর থেকে সব সেবা পাওয়া যাচ্ছে—এটি দেখার পর গ্রাহকেরা আবারও আমাদের কাছে টাকা জমা দেওয়া শুরু করবেন বলে আশা করছি।’

আগের মতো ব্যাংকিং সেবা দিতে ন্যাশনাল ব্যাংকের ২২১টি শাখা, ৬৫টি উপশাখা ও ৫৩টি এটিএম বুথ প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি।

ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত