এল ক্লাসিকোয় বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সা

খেলাধুলা

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। এই উপলক্ষে বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী ‘টেইলার, দ্য ক্রিয়েটর’ ব্র্যান্ডের সঙ্গে একটি পোশাক কালেকশন আনার কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্লাবটি।

2026-10-15T17:04:02+06:00
2026-10-15T17:04:02+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
এল ক্লাসিকোয় বিশেষ জার্সিতে মাঠে নামবে বার্সা
⏲ ৫:০৪ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিশেষ জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। এই উপলক্ষে বিখ্যাত মার্কিন সঙ্গীতশিল্পী ‘টেইলার, দ্য ক্রিয়েটর’ ব্র্যান্ডের সঙ্গে একটি পোশাক কালেকশন আনার কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ক্লাবটি।

বার্সার নতুন এই জার্সিটি প্রথম দেখা যাবে আগামী ২৪ অক্টোবর। নারী দলের ম্যাচে- যেখানে তারা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে। আর ঠিক তার পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পুরুষ দলের ক্লাসিকো ম্যাচে শার্টটিতে ফুটে উঠবে এই বিশেষ ডিজাইন।

সঙ্গীতশিল্পীদের সঙ্গে বার্সেলোনার এমন কোলাবোরেশন বা যৌথ উদ্যোগ কিন্তু এবারই প্রথম নয়। এটি মূলত জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'স্পটিফাইয়ের’ সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তিরই একটি অংশ। ২০২২-২৩ মৌসুম থেকে স্পটিফাই বার্সেলোনার প্রধান স্পন্সর হিসেবে কাজ করছে এবং এমনকি ক্লাবের হোম গ্রাউন্ড 'কাম্প ন্যু'-এর নামকরণের স্বত্বও তাদের অধীনে।

গত কয়েক বছরে স্পটিফাইয়ের এই উদ্যোগের অধীনে বার্সেলোনা বিশ্বখ্যাত তারকা- রোসালিয়া, অলিভিয়া রদ্রিগো, এড শিরান, ট্র্যাভিস স্কট, কোল্ডপ্লে, কারোল জি, দ্য রোলিং স্টোনস এবং ড্রেক-এর মতো শিল্পীদের সঙ্গেও এমন আকর্ষণীয় সব স্পেশাল জার্সি ও ক্লথিং কালেকশন সামনে এনেছে।

অন্যদিকে, বার্সেলোনার অডিওভিজুয়াল ও গ্রাফিক ক্যাম্পেইনে কোনো শিল্পী ও তাঁর ব্র্যান্ডকে সম্পূর্ণ সৃজনশীল স্বাধীনতা দেওয়ার ঘটনা এটাই প্রথম, যা টাইলার, দ্য ক্রিয়েটরের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এই সম্বনয়টি করা হয়েছে 'গল্ফ ওয়াং'য়ের মাধ্যমে, যা এই শিল্পীর প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ ইউনিভার্স।

টেইলার, দ্য ক্রিয়েটর একজন মার্কিন শিল্পী, প্রডিউসার এবং ডিজাইনার। তিনি হিপ-হপের সঙ্গে আরঅ্যান্ডবি, সোল, ফাঙ্ক এবং এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক সাউন্ডের মিশেল ঘটান। এরসঙ্গে  জড়িয়ে থাকে তাঁর অত্যন্ত নিজস্ব ও নান্দনিক এক শৈল্পিক রূপ। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর গান শুধু র‍্যাপের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আরও বেশি সুরময় ও পরিশীলিত ধারায় রূপ নিয়েছে।



জ/বা


  বিষয়:   খেলাধুলা  ফুটবল  বার্সেলোনা  রিয়াল মাদ্রিদ  এল ক্লাসিকো 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত