বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, স্টেশনে কাঁদছেন জার্মান পর্যটক

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। ব্যাগে তাঁর ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল।

2026-10-08T07:11:05+06:00
2026-10-08T07:11:05+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, স্টেশনে কাঁদছেন জার্মান পর্যটক
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১১ এএম | ৮ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে নাটোরে এসে ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। ব্যাগে তাঁর ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল।

কিরিলের ভাষ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া থেকে ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। পরে স্টেশনের ওয়েটিং রুমে ব্যাগ রেখে এটিএম থেকে টাকা তুলতে যান। যাওয়ার আগে ভেস্ট পরা এক রেলওয়ে কর্মকর্তার কাছে ব্যাগ ও অন্যান্য মালামাল রেখে যান কিরিল। ওই কর্মকর্তা তাঁর জিনিসপত্রের দেখভাল করবেন বলে আশ্বস্ত করেছিলেন।

কিরিল জানান, এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে তিনি দেখেন, তাঁর ব্যাগ ও অন্যান্য মালামাল সেখানে নেই। একই সঙ্গে ওই রেলওয়ে কর্মকর্তাকেও পাওয়া যায়নি। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ব্যাগের সন্ধান পাননি তিনি।

কিরিলের দাবি, তাঁর ল্যাপটপের আইক্লাউড লোকেশন অনুযায়ী বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সেটির অবস্থান নওগাঁ এলাকায় দেখাচ্ছিল। এতে হারানো মালামাল উদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিরিল। পরে তাঁকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে দীর্ঘ সময় সহায়তার অপেক্ষায় থাকতে দেখা যায় তাঁকে। এ সময় কান্নায় ভেঙে পড়েন এই বিদেশি পর্যটক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে চুরি যাওয়া ডিভাইসের লোকেশন শনাক্ত করা হয়েছে। শনাক্ত করা লোকেশনে পুলিশ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে কিরিলের ল্যাপটপ, ক্যামেরাসহ হারানো মালামাল উদ্ধার করা সম্ভব হবে।’

জ/শা



  বিষয়:   নাটোর  জার্মান পর্যটক  বাংলাদেশ ভ্রমণ  ব্যাগ উধাও 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত