এপেক্স স্পিনিং ও ফুডসের শেয়ারহোল্ডারদের ২০% নগদ লভ্যাংশ

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-10-05T14:00:50+06:00
2026-10-05T14:00:50+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
এপেক্স স্পিনিং ও ফুডসের শেয়ারহোল্ডারদের ২০% নগদ লভ্যাংশ
জবাবদিহি ডেস্ক
⏲ ২:০০ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডস। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুটি। আজ সোমবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

এপেক্স স্পিনিং
এপেক্স স্পিনিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছর ২০২৪-২৫ সালে ইপিএস ছিল ৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা প্রায় ৬ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা। ২০২৪-২৫ অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ৮৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস কমেছে ৪ টাকা ৩০ পয়সা।

ইপিএস কমার কারণ হিসেবে এপেক্স স্পিনিং কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের চাকরিসংক্রান্ত সুবিধার দায়ের বিপরীতে বিলম্বিত কর হিসাব করায় কর ব্যয় বেড়েছে। এর প্রভাবেই ইপিএস কমেছে। একই কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভিপিএস) কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এপেক্স ফুডস
এপেক্স ফুডসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের অর্থবছর ২০২৪-২৫ সালে ইপিএস ছিল ৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৭ টাকা ৮০ পয়সা বা প্রায় ১২২ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪১ টাকা ৯৭ পয়সা। আগের অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ১২৬ টাকা ৫ পয়সা। অর্থাৎ এক বছরে এনএভিপিএস বেড়েছে ১১৫ টাকা ৯২ পয়সা।

ইপিএসের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণও জানিয়েছে কোম্পানিটি। তাদের ভাষ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ইপিএস ৬ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবছরে ১৪ টাকা ২১ পয়সায় দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হিসেবে আয় বৃদ্ধিকে উল্লেখ করেছে এপেক্স ফুডস।

এপেক্স ফুডসের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২৭ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত