ফুটপাতে ফের দোকান বসালে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-05T13:56:13+06:00
2026-10-05T13:56:13+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ফুটপাতে ফের দোকান বসালে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৫৬ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
অবৈধ দখল উচ্ছেদের পরও হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত করার পর সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি হকার সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, মূল সড়ক বন্ধ করে হকার বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকার হকারদের উচ্ছেদ করতে চায় না। তবে নির্দিষ্ট জায়গায় বসলে তাদের উচ্ছেদ করা হবে না।

আবদুস সালাম আরও জানান, শুক্রবার ও শনিবার হলিডে মার্কেট বসতে পারবে। সিটি করপোরেশন চায়, হকাররা নির্ধারিত জায়গায় ব্যবসা পরিচালনা করুক।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত