তিন দফা দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-05T13:43:39+06:00
2026-10-05T13:43:39+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
তিন দফা দাবিতে প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৪৩ পিএম | ৫ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান তারা।

অটোরিকশাচালকদের অবস্থানের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীরা জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে অটোরিকশা চালাতে না পেরে অর্থসংকটে পড়েছেন তারা।

দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ তিন দফা দাবি মেনে নেওয়া না হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত