মিরপুরে মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-28T14:32:51+06:00
2026-09-28T14:32:51+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
মিরপুরে মানবতাবিরোধী অপরাধ: কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তবে বাকি আসামিদের নাম প্রসিকিউশনের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে তদন্ত সংস্থা। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দেন। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে।’

তিনি বলেন, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা ও পল্লবীর কয়েকটি এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ও নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউটর আরও বলেন, ‘মোট একটি অভিযোগে কয়েক দিনের ঘটনা বর্ণনা করেছি। এছাড়া ১৯ আসামির প্রত্যেকের আলাদা আলাদা বিবরণ দেওয়া হয়েছে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]