কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: ২ আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-23T18:05:35+06:00
2026-09-23T18:05:35+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: ২ আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম 
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার মুখে পড়া দুই আইনজীবীর মামলার শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান জানান, আগামী ২৬ অক্টোবর ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি স্থগিত করার সময় অভিযুক্ত আইনজীবীদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আদালত অবমাননার মামলা আপনারা অর্জন করেছেন, ২৬ অক্টোবর আপনাদের আসতেই হবে।’

এর আগে সকাল ১০টার কিছু পর অভিযুক্ত দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী তাদের বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার নোটিশের ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হন।

আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত এই দুই আইনজীবী জানিয়েছেন, পরবর্তী শুনানির দিন তারা ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

ওই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]