‎পাঁচবিবিতে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদ কেড়ে নিল যুবকের প্রাণ

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

‎জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য জমিতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

2026-09-27T18:54:50+06:00
2026-09-27T18:54:50+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
‎পাঁচবিবিতে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদ কেড়ে নিল যুবকের প্রাণ
‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
⏲ ৬:৫৪ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রোববার
প্রতীকী ছবি
‎জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য জমিতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের পুত্র। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

‎গ্রামবাসীরা জানান, কৃষক আবু বক্কর তার শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিলেন। গত শনিবার রাতে সাকিব শশা খাওয়ার জন্য ওই জমিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশা ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত করে প্রকৃত ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/রা

  বিষয়:   শিয়াল  বৈদ্যুতিক ফাঁদ  যুবক  মৃত্যু 

Advertisement
থেকে আরও
আরো খবর ⇒
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত