কিশোরগঞ্জের নিকলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিকলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপর (৩৫) কে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক নয়টার দিকে হাসপাতাল মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে। সে ষাইটধার গ্রামের মো. হাসানের পুত্র। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক আয়াজ এর আপন ভাতিজা।
স্থানীয় এবং একাধিক সূত্রে জানা যায় অপর আওয়ামী পরিবারের সন্তান। বিগত আওয়ামী লীগ সরকার আমলে ছাত্রলীগের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। ছিলো জেলা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারীর সাথে সখ্যতা, সখ্যতাকে পুজি করে ক্ষমতার দাপটে দাপিয়ে বেড়ান নিকলী উপজেলা জুড়ে।
২০২৪ সালের জুলাইয়ে সরকার পতনের ছাত্র আন্দোলনেও অপর জুলাইবিরোধী নানা কর্মকান্ডে জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। আন্দোলন দমনে তার নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতারা ছাত্রদের ওপর নানা রকম নাশকতামূলক কর্মকান্ডও পরিচালনা করে।
নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ এ প্রতিনিধিকে বলেন ২০২৪ সালের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।