সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-26T08:27:35+06:00
2026-09-26T08:27:35+06:00
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সূত্রাপুরে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ এএম 
সংগৃহীত ছবি
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া আক্তারের মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তানিয়া আক্তারের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে এ ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন-তানিয়ার বাবা সিদ্দিক বেপারী (৫৫) ও ছেলে মো. ইমন (২৬)।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। এতে সিদ্দিক বেপারী (৫৫), মো. ইমন (২৬), রাজিব (৩৮), আরিফুর রহমান ধলু (৩৫) ও তানিয়া আক্তার (২০) দগ্ধ হন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]