প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-26T07:43:42+06:00
2026-09-26T07:43:42+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আজ প্রেস ব্রিফিং
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪৩ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্বমঞ্চে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের তাৎপর্য এবং নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে আজ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নিউইয়র্ক সময় শুক্রবার বিকেল ৫টায়, যা বাংলাদেশ সময় শনিবার ভোর ৩টা, নিউইয়র্কের এভিনিউ, ডিপ্লোম্যাট সেন্টারের (৪র্থ তলা) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিকানা-নিউইয়র্ক, এনওয়াই-১০০১৭। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইউএনজিএর ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের গুরুত্বপূর্ণ বিষয় ও এর তাৎপর্য এবং নিউইয়র্ক সফরকালে তার বিভিন্ন দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সাইডলাইন কর্মসূচি নিয়েও বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই ভাষণে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ছাড়াও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, নারী ও যুব ক্ষমতায়ন এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

নিউইয়র্ক সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। এসব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ এবং সফরের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত