প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধি :

দেশজুড়ে

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালি।

2026-10-02T21:24:55+06:00
2026-10-02T21:24:55+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান
গোপালগঞ্জ প্রতিনিধি :
⏲ ৯:২৪ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী  তারেক রহমান এমপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালি।

প্রধানমন্ত্রী ফেনী জেলার ফুলগাজী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাংখিত কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ ৫৬ জেলার ৭৭ উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন  গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, বিপিএম-সেবা,গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, গোপালগঞ্জ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড.মামুনুর রশীদ প্রমুখ।

উদ্বোধনী এ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ  ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জ/শা 

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত