ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-20T11:30:34+06:00
2026-09-20T11:30:34+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম 
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সারাদেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও উসকানির দায়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ থেকে ৫০০ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ জুন পৃথক তিনটি অভিযোগে ইনুকে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায়ে তাকে মোট ১০ বছরই সাজা ভোগ করতে হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল।

এদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করবে। এরই মধ্যে আপিলের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাতেও বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে তথ্যমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিষয়ে কোর কমিটির বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]