জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও তার আশপাশে শিক্ষার্থী ও জনতাকে হত্যা এবং আহত করার ঘটনায় ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি মানিকসহ ৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিবেন কিনা তা জানা যাবে আজ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এ মামলায় শাজাহান, খালেদ হাসান সাইফুল্লাহ, সাইফুল ইসলাম শোভন, আব্দুল ওয়াদুদ, শাওন সিকদারকে হত্যাসহ ৩০০ জনতে আহত করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে আন্দোলন দমনে শিক্ষার্থীদের ওপর হামলায় নির্দেশনার অভিযোগ আনা হয়েছে। জাফর ইকবালের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজাকার তকমা দিয়ে বক্তব্য ও উসকানির অভিযোগ আনা হয়। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ আনা হয়। এর আগে, বুধবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
জ/উ