মাহবুবা হাকিমের বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-22T20:06:20+06:00
2026-09-22T20:06:20+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মাহবুবা হাকিমের বিরুদ্ধে অভিযোগ পেলে দেখবে ইসি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত সংসদ সদস্য মাহবুবা হাকিমের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাহবুবা হাকিমের বিষয়ে কেউ অভিযোগ করলে তখন বিষয়টি আইনিভাবে পর্যালোচনা করবে কমিশন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা ‘এমএলএম’ ও ‘ব্যারিস্টার এট ল’ উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ভাগনি মাহবুবা হাকিম। অথচ তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।

এ বিষয়ে মাহবুবা হাকিম বলেন, আইন বিষয়ে তার কোনো উচ্চতর ডিগ্রি নেই। তিনি বলেন, ‘আমি বুটেক্স থেকে পাশ করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। হলফনামার সঙ্গে ওই সনদই জমা দেওয়া আছে। আমি বিজ্ঞানের শিক্ষার্থী, আইন বিষয়ে আমার কোনো সনদ নেই।’

শিক্ষাগত যোগ্যতার তথ্যের সঙ্গে জমা দেওয়া সনদের গড়মিলের বিষয়ে তিনি বলেন, ‘আমার মনোনয়নপত্র তোলা, পূরণ থেকে জমা-সবই দল করেছে। আমি শুধু পূরণ করা ফর্মে স্বাক্ষর করেছি।’

মাহবুবা হাকিমের এই বক্তব্যের বিষয়টি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের নজরে আনা হলে তিনি বলেন, ‘কেউ অভিযোগ করলে আইনিভাবে আমরা বিষয়টি দেখব। এর আগে তো কিছু বলা যাবে না।’

তিনি আরও বলেন, কেউ মিথ্যা তথ্য দিলে আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে মাহবুবা হাকিম আদৌ মিথ্যা তথ্য দিয়েছেন কি না, সেটি আগে যাচাই করতে হবে। আর এ জন্যই অভিযোগ প্রয়োজন।

নির্বাচন কমিশনার বলেন, অভিযোগ পেলে কমিশন শুনানি করবে এবং মাহবুবা হাকিমের বক্তব্য জানতে চাওয়া হবে। এরপর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]