সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-21T15:28:17+06:00
2026-09-21T15:28:17+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম 
সংগৃহীত ছবি
সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ-চীন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইয়াও ওয়েন। এ সময় দুই দেশের বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, গত দুই বছরে চীন বাংলাদেশের ১০০-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক, ইমিগ্রেশন ও শান্তিরক্ষা মিশন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশে বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পাশাপাশি থানা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তি পরিদর্শনের জন্য সিআইডির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পাঠানোর কথা জানান তিনি। প্রতিনিধি দলটি দেশে ফরেনসিক ল্যাব স্থাপন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করবে।

বৈঠকে বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত উন্নয়ন অংশীদার। বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং বিভিন্ন প্রকল্পে কর্মরত ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি ও সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]