নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-21T08:32:51+06:00
2026-09-21T08:32:51+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নাশকতাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ এএম 
সংগৃহীত ছবি
রেলপথে নাশকতা ঠেকাতে স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানান তিনি।

গতকাল রোববার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি কোচে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রতিমন্ত্রী বলেন, রেল কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), পুলিশ, রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রেলস্টেশনে প্রবেশের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অন্ধকার এলাকাগুলোতে পর্যাপ্ত আলো ও সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমলাপুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে হাবিবুর রশিদ বলেন, তাকে রিমান্ডে নেওয়া হবে। নাশকতার সঙ্গে যারাই জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ওয়াশ প্ল্যান্টের দিক থেকে ট্রেনটি আসার সময় সেখানে গানপাউডার ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন অন্য কোচে ছড়িয়ে পড়েনি।

নাশকতার সঙ্গে জড়িতদের বিষয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, তারা জুলাই-আগস্টে পতিত সরকারের দোসর। তার ভাষ্য, জনসমর্থন না থাকায় পরাজিত ও পলাতক এই শক্তি নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে ভয় তৈরি করতে চাইছে। তবে এসব বিষয়ে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হবে বলে জানান তিনি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে একটি গ্যারেজ পুরোপুরি পুড়ে গেছে। অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরও নাশকতার আশঙ্কা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নাশকতাকারীরা চেষ্টা করবে, আর জনগণ ও প্রশাসন মিলে তা প্রতিহত করবে। রেলপথের নিরাপত্তা আরও জোরদার করা হবে।

অগ্নিকাণ্ডের কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই বলেও জানান তিনি। তার মতে, ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা বিলম্ব হলেও রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন হবে না।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]