দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা প্রয়োজন।
তিনি বলেন, সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যেন সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও সম্প্রসারণ করতে হবে।
জ/উ