ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রতিষ্ঠানটির ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের পদটি স্থায়ী ও ফুলটাইম। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। কর্মস্থল ঢাকায় এবং মাসিক বেতন ৭২ হাজার ২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করার যোগ্যতা থাকতে হবে।
অভিজ্ঞতা
বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস অথবা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার বেশি ক্ষমতার জেনারেটরে কাজের অন্তত দুই বছরের অভিজ্ঞতা আবশ্যক।
ভাষাদক্ষতা
প্রার্থীর ইংরেজিতে সীমিত জ্ঞান থাকতে হবে-বলা, পড়া ও লেখায়। পাশাপাশি বাংলায় বলা, পড়া ও লেখায় ভালো কাজের জ্ঞান প্রয়োজন।
অন্যান্য যোগ্যতা
নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট এবং ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে কাজে যোগদানের সক্ষমতাও থাকতে হবে।
দায়িত্ব
নিয়োগপ্রাপ্তকে ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীনে দায়িত্ব পালন করতে হবে। চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোর পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামতের কাজ করতে হবে।
এ ছাড়া গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে পাওয়া প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও দায়িত্বের অংশ।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ERA) ব্যবস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত নির্দেশনা মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে: https://bd.usembassy.gov/jobs/
আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্সের সনদ এবং জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর।
জ/উ