বছরের শেষেই বিয়ে? মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-16T21:15:02+06:00
2026-09-16T21:15:02+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বছরের শেষেই বিয়ে? মিমি চক্রবর্তীকে ঘিরে নতুন গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ পিএম 
সংগৃহীত ছবি
বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী-টালিপাড়ায় এমন গুঞ্জনই এখন জোরালো। যদিও বিয়ে বা জীবনসঙ্গী নিয়ে এখনো প্রকাশ্যে কোনো তথ্য দেননি অভিনেত্রী। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার বাইরে সম্প্রতি মেকআপহীন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মিমি। নীল রঙের ঐতিহ্যবাহী পোশাকে মাথা হেলিয়ে মিষ্টি হাসিতে পোজ দিতে দেখা যায় তাকে।

তবে ছবিগুলোর ক্যাপশনই যেন বাড়িয়ে দিয়েছে রহস্য। মিমি লিখেছেন, ‘সেলফি কুমারি। বিনা মেকআপওয়ালা মেরা ফেভারিট, অউর মেকআপওয়ালা উনকা।’

ক্যাপশনে থাকা ‘উনকা’ শব্দটি নজর এড়ায়নি অনুরাগীদের। বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করে অভিনেত্রীর বন্ধু অঙ্কুশ হাজরা মন্তব্য করেন, ‘এই উনকাটা কে?’ জবাবে মিমি লেখেন, ‘ওয়েল, ইওর ওন বিজনেস।’ অর্থাৎ, নিজের কাজ নিয়ে থাকো।

মিমির এই কথোপকথনের পরই নেটিজেনদের একাংশের ধারণা, ‘উনকা’ শব্দটির মাধ্যমে হয়তো বিশেষ কোনো মানুষকে ইঙ্গিত করেছেন অভিনেত্রী। আর সেখান থেকেই নতুন করে সামনে এসেছে তার বিয়ের গুঞ্জন।

টালিপাড়ার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, মিমির হবু জীবনসঙ্গী বাংলা বিনোদন জগতের কেউ নন। তার নাম সিদ্ধার্থ দত্ত এবং তিনি নৌসেনায় কর্মরত বলে খবর। এমনকি পাহাড়ি শহর কালিম্পঙে মিমির বিয়ের আয়োজন হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

আরও শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে আইনি বিয়ে সারতে পারেন মিমি। তবে এসব তথ্যের কোনোটিই এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]