সন্তানদের মোবাইল আসক্তি দূর করতে কঠোর কারিনা

জবাবদিহি ডেস্ক

বিনোদন

কারিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর ও জেহের প্রযুক্তি ব্যবহারে বেশ কড়াকড়ি রয়েছে। বিশেষ করে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে সন্তানদের ওপর নজর রাখেন এই অভিনেত্রী। এমনকি ছেলেদের হাতে দীর্ঘ সময় ফোন থাকলে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না তিনি।

2026-09-16T11:26:12+06:00
2026-09-16T11:26:12+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সন্তানদের মোবাইল আসক্তি দূর করতে কঠোর কারিনা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ এএম 
সন্তানদের মোবাইল আসক্তি দূর করতে কঠোর কারিনা
কারিনা কাপুর খানের দুই ছেলে তৈমুর ও জেহের প্রযুক্তি ব্যবহারে বেশ কড়াকড়ি রয়েছে। বিশেষ করে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে সন্তানদের ওপর নজর রাখেন এই অভিনেত্রী। এমনকি ছেলেদের হাতে দীর্ঘ সময় ফোন থাকলে সেটি কেড়ে নিতেও দ্বিধা করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান কারিনা। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেতিবাচক প্রভাব নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তৈমুর ও জেহের হাতে মোবাইল ফোন বা ল্যাপটপ দেখা যায় কি না এমন প্রশ্নের জবাবে কারিনা জানান, ছেলেদের ফোন ব্যবহারের অনুমতি নেই। তৈমুর অবশ্য তার দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির ফোনকে নিজের ফোন হিসেবে দাবি করে।

এ প্রসঙ্গে কারিনা বলেন, তিনি তৈমুরকে বুঝিয়েছেন, সেটি তার ফোন নয়। এমনকি বন্ধুদের কাছেও ওই ফোনটিকে নিজের বলে পরিচয় দিতে পারবে কি না, সে বিষয়ে তৈমুর মায়ের কাছে জানতে চেয়েছিল। কারিনা তখন সরাসরি না করে দেন।

সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়টি তাকে বেশ চিন্তায় রাখে বলেও জানান অভিনেত্রী। তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি কিছুটা বেশি উদ্বিগ্ন থাকেন। তবে তৈমুর তাকে পাল্টা মনে করিয়ে দেয়, বাবা-মাও তো ফোনে কথা বলেন। কিন্তু ছেলেরা যখন দীর্ঘ সময় গেম খেলতে থাকে, তখন তাদের হাত থেকে ফোন কেড়ে নিতে হয় বলে জানান কারিনা।

সন্তানদের প্রযুক্তি ব্যবহারে কারিনার এই কড়াকড়ি নিয়ে স্বামী সাইফ আলি খানের সঙ্গে মাঝেমধ্যে মতের অমিলও হয়। কারিনা জানান, সাইফ মনে করেন তিনি বিষয়টি নিয়ে বেশি চিন্তা করেন এবং তার কিছুটা শান্ত হওয়া প্রয়োজন। তবে কারিনার মতে, সন্তানদের ক্ষেত্রে তাকে আরও সতর্ক থাকতে হবে। এই বিষয়টিই সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধের কারণ বলেও জানান তিনি।

ছেলেদের শৈশব যতটা সম্ভব দীর্ঘ হোক এমনটাই চান কারিনা। তার ভাষায়, তিনি চান তৈমুর ও জেহ যতদিন সম্ভব ছোটই থাকুক।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার প্রয়োজনীয়তার কথাও স্বীকার করেন কারিনা। তবে তা যেন বিপজ্জনক পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানান তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু দিক তাকে অস্বস্তিতে ফেলে বলেও জানান অভিনেত্রী।

কারিনা বলেন, তার সন্তানদের বয়স এখন ৯ ও ৫ বছর। তাই এআই নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত। তার মতে, প্রযুক্তির কিছু বিষয় নিষিদ্ধ করা প্রয়োজন, আবার কিছু ক্ষেত্রে এর ইতিবাচক ব্যবহারও নিশ্চিত করতে হবে।


জ/রা




  বিষয়:   বলিউড  কারিনা  মোবাইল 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]