ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি বাতিল হবে যেসব ৯ কারণে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-08T21:16:17+06:00
2026-09-08T21:16:17+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানি বাতিল হবে যেসব ৯ কারণে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
সংগৃহীত ছবি
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও ধর্মীয় উৎসব উপলক্ষে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। তবে নির্দিষ্ট ৯টি কারণে কোনো ব্যক্তির এই সম্মানি বাতিল হতে পারে।

গত রোববার (৬ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। এতে সম্মানি পাওয়ার যোগ্যতা, অযোগ্যতা এবং কোন পরিস্থিতিতে এ সুবিধা বাতিল হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, সম্মানি পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একই সঙ্গে উপজেলা কমিটি কর্তৃক নির্বাচিত কোনো মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার বা গির্জায় কর্মরত থাকতে হবে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত থাকার প্রমাণ হিসেবে নিয়োগপত্র থাকাও বাধ্যতামূলক।

নীতিমালায় বলা হয়েছে, দেশের আর্থসামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এর আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত সেবকদের মাসিক সম্মানি দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতাও দেওয়া হবে।

তবে নিচের ৯টি কারণে সম্মানি বাতিল হতে পারে-

১. নৈতিক স্খলন বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে
কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে তার সম্মানি বাতিল হবে।

২. চাকরিচ্যুত বা স্বেচ্ছায় পদত্যাগ করলে
সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হলে কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করলে সম্মানি বাতিল বলে গণ্য হবে।

৩. তথ্য জালিয়াতি প্রমাণিত হলে
সম্মানি পাওয়ার জন্য দেওয়া কোনো তথ্য জালিয়াতিপূর্ণ বা ভুয়া প্রমাণিত হলে এ সুবিধা বাতিল করা হবে।

৪. রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে
কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সম্মানি বাতিল হবে।

৫. সম্মানিভোগীর মৃত্যু হলে
কোনো সম্মানিভোগী ব্যক্তির মৃত্যু হলে তার নামে দেওয়া সম্মানি বাতিল বলে গণ্য হবে।

৬. ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত না থাকলে
মসজিদ বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে কর্মরত না থাকা সত্ত্বেও কেউ সম্মানিভোগী হিসেবে নির্বাচিত হলে তার সম্মানি বাতিল হবে।

৭. অন্য কোনো উৎস থেকে বেতন-ভাতা পেলে
কোনো ব্যক্তি অন্য সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, ট্রাস্ট, বিদেশি সংস্থা বা উন্নয়ন প্রকল্প থেকে কোনো ধরনের বেতন-ভাতা পেলে তিনি এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়ার যোগ্য হবেন না।

৮. সমাজবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে
কোনো ব্যক্তি সমাজবিরোধী বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত-এমনটি প্রমাণিত হলে তার সম্মানি বাতিল করা হবে।

৯. রাজনৈতিক দলের সদস্য হলে
কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের সদস্য হলে বা সদস্য হিসেবে থাকলে তিনি এ কর্মসূচির আওতায় সম্মানি পাওয়ার যোগ্য হবেন না।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]