অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-08T22:14:20+06:00
2026-09-08T22:14:20+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৪ পিএম 
সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তর ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।

আলোচনায় অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে সহযোগিতা ও যৌথ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশি কেয়ার গিভারদের প্রশিক্ষণের বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। দীর্ঘস্থায়ী এ সংকটের টেকসই সমাধানে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জবাবে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য খাতে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে তার দেশ। রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলে জানান তিনি।

হাইকমিশনার আরও বলেন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে যাচ্ছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]