অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন আবারও চালু হতে পারে। আগামী অক্টোবর থেকেই মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে।

2026-09-08T14:46:40+06:00
2026-09-08T14:46:40+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পিএম 
অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন আবারও চালু হতে পারে। আগামী অক্টোবর থেকেই মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসছেন বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তারা। আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে বন্ধ থাকা তিনটি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশ সমঝোতায় পৌঁছাতে পারলে অক্টোবর থেকেই ট্রেন তিনটি চালু করা সম্ভব হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি রেলপথ চালুর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে সদ্য নির্মিত পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়েও আলোচনা হতে পারে।

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। আর মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর আর ট্রেনটি ভারতে ফিরে যায়নি।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত।

দুই দেশের রেলওয়ে কর্মকর্তাদের বৈঠকে সমঝোতা হলে দীর্ঘদিন বন্ধ থাকা এই তিন আন্তঃদেশীয় ট্রেন আবারও যাত্রীসেবা শুরু করতে পারে।

জ/শা





  বিষয়:   ভারত-বাংলাদেশ  আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]