সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-07T09:26:57+06:00
2026-09-07T09:26:57+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ এএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

নতুন গঠিত কমিটিগুলোর সভাপতিরা হলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মুন্সি রফিকুল আলম (ফেনী-১), স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে এ কে এম সেলিম রেজা (পাবনা-২), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস (পাবনা-৫), সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মো. বরকত উল্লাহ বুলু (নোয়াখালী-৩) এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মো. আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২)।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে মাহমুদা হাবীবাকে (মহিলা আসন-১৩)। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আবদুল ওয়াদুদ ভূঁইঞা (খাগড়াছড়ি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে খায়রুল কবির খোকন (নরসিংদী-১), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে মো. আবুল খায়ের ভূঁইয়া (লক্ষ্মীপুর-২) এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২) সভাপতি হয়েছেন।

অন্যদিকে মো. শাহাদাত হোসেনকে (লক্ষ্মীপুর-১) সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]