মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন বড় পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-07T08:48:23+06:00
2026-09-07T08:48:23+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের তিন বড় পরিকল্পনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম 
সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যকে ঘিরে তিনটি ‘বড় পরিকল্পনা’ নিয়ে এগোচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে অঞ্চলটিতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে তারা জানায়, পরিকল্পনাগুলো এখনো চূড়ান্ত হয়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তাঁর জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে অন্তত দুই দফা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরও দুই সূত্রের বরাতে অ্যাক্সিওস জানায়, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর এবং ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে মধ্যপ্রাচ্য নীতির রূপরেখা নির্ধারণে এই কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা যৌথভাবে পরিকল্পনাটি প্রণয়ন করছেন। এতে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথমত, যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার গ্যারান্টর হিসেবে রেখে ইরানকে প্রতিহত করতে মার্কিন মিত্রদের নিয়ে একটি আঞ্চলিক জোট গঠন।

দ্বিতীয়ত, ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়ন ও সুরক্ষিত করা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি নিরাপত্তা চুক্তি করা এবং ইসরায়েল-লেবানন চুক্তি বাস্তবায়ন করা।

তৃতীয়ত, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া আব্রাহাম অ্যাকর্ডসের পরিধি বাড়ানো এবং সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সম্পন্ন করা।

আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে করা একগুচ্ছ চুক্তি।

অ্যাক্সিওসের সূত্রগুলো জানায়, ২৭ অক্টোবরের নির্বাচনের পর গঠিত নতুন ইসরায়েলি সরকার যুদ্ধ-পরবর্তী এই কৌশল বাস্তবায়নে সহযোগিতা করবে বলে আশা করছে ট্রাম্প প্রশাসন।

তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এমনকি দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলেও, ট্রাম্প এই কৌশল বাস্তবায়নে চাপ অব্যাহত রাখবেন।

প্রক্রিয়াটির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, পরিকল্পনার খসড়া তৈরি করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। সূত্রটির ভাষায়, ‘তারা এটি রান্না করছে, তবে এটি এখনও রান্না হয়নি।’ সূত্র: গালফ নিউজ, অ্যাক্সিওস

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]