নেপালের বন্যার্তদের জন্য ৫ কোটি ডলারের সহায়তা চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-06T09:17:15+06:00
2026-09-06T09:17:15+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
নেপালের বন্যার্তদের জন্য ৫ কোটি ডলারের সহায়তা চায় জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৭ এএম 
সংগৃহীত ছবি
নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা হিসেবে ৫ কোটি মার্কিন ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘ ও তাদের সঙ্গে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৪ হাজার মানুষের জরুরি প্রয়োজন মেটাতে এই অর্থ প্রয়োজন বলে জানিয়েছে তারা।

গত ২৬ আগস্ট নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ে। এরপর সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালে জাতিসংঘের কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৪টি।

এদিকে বন্যাদুর্গত মানুষের জন্য আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একটি উড়োজাহাজে ৮৪ মেট্রিক টন মানবিক সহায়তা নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে পৌঁছেছে।

এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ডায়রিয়ার চিকিৎসা সরঞ্জাম, পানির ট্যাংক, পানি বিশুদ্ধ করার উপকরণ, শীতের পোশাক ও শিক্ষাসামগ্রী।

নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা বলেন, এসব সহায়তা শিশুদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্যসূত্র: ইউএন নিউজ

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]