মার্কিন সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-06T07:59:03+06:00
2026-09-06T09:19:18+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
মার্কিন সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলের দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ এএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৯:১৯ এএম
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে যৌথ অভিযানে একটি সন্ত্রাসী দলের দুই সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

গতকাল শনিবার আইআরজিসি গ্রাউন্ড ফোর্সেসের কুদস বেস এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, সিস্তান ও বালুচিস্তান প্রদেশের আইআরজিসি গোয়েন্দা সংস্থা এবং প্রাদেশিক আইন প্রয়োগকারী কমান্ড (ফারাজা) সমন্বিতভাবে অংশ নেয়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী দলটি প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে নাশকতামূলক হামলার পরিকল্পনা করছিল। নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

আইআরজিসির দাবি, গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যোগাযোগ ছিল এবং তাদের প্রত্যক্ষ মদদ ও সমন্বয়ে ওই এলাকায় নাশকতার উদ্দেশ্যে দলটি সক্রিয় হয়েছিল। সূত্র: তাসনিম

 জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]