মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর প্রথমবার সচিবালয়ে অফিস করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। একই দিনে সচিবালয়ে প্রথম অফিস করেছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থও।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পরপরই সচিবালয়ে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন তিনি।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রোববার সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তিনি।
পরে সচিবালয়ের ৬ নম্বর ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ