ছয় মাসে দক্ষতা প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-18T07:11:26+06:00
2026-08-18T07:11:26+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ছয় মাসে দক্ষতা প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজার
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১১ এএম | ১৮ আগস্ট, ২০২৬ | মঙ্গলবার
ছয় মাসে দক্ষতা প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজার
দেশের কর্মমুখী দক্ষতা উন্নয়নে অগ্রগতি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের দক্ষতা উন্নয়ন প্রকল্পে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রকল্পের আওতায় মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

গতকাল সোমবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে নারী ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন এবং পুরুষ ৯৪ হাজার ৮৬৬ জন। মোট প্রশিক্ষণার্থীর ৫৭ দশমিক ৯০ শতাংশই নারী। পুরুষের তুলনায় নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা বেশি ৩৫ হাজার ৬০৪ জন।

প্রশিক্ষণ নেওয়াদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ হাজার ৮০ জন এবং ৭৭৯ জন প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন।

প্রকল্পের স্বল্পমেয়াদি কোর্সে ২১ হাজার ৭০২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩৬০ ঘণ্টার এই প্রতিষ্ঠানভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ সরকারি কারিগরি স্কুল ও কলেজ, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষায়িত সরকারি কারিগরি প্রতিষ্ঠান এবং নির্বাচিত বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়েছে।

এ কোর্সে প্রশিক্ষণ নেওয়াদের ৩৮ দশমিক ৮৭ শতাংশ নারী। হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন ও পেশাভিত্তিক দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে কোর্সগুলো পরিচালনা করা হয়েছে।

এদিকে বিভিন্ন শিল্পদক্ষতা পরিষদ, শিল্প সমিতি এবং বণিক ও শিল্প সমিতির মতো শিল্পপ্রতিষ্ঠানের অংশীদারদের মাধ্যমে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণে ২ লাখ ৩ হাজার ৬৩৪ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এদের মধ্যে নারীর সংখ্যা ৫৯ দশমিক ৯৩ শতাংশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত