ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৪০৬১ মামলা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-03T16:17:51+06:00
2026-10-03T16:17:51+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ৪০৬১ মামলা
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১৭ পিএম | ৩ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৪০৬১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার (০১ ও ০২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১টি বাস, ৪৪টি ট্রাক, ৪৯টি কাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৫২৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ মোট ২১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯টি বাস, ২৫টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২১৬টি মোটরসাইকেলসহ মোট ৫২২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪৭টি বাস, ৩০টি ট্রাক, ৬৭টি কাভার্ডভ্যান, ১৯১টি সিএনজি ও ৫১৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৭১টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ১০০০টি গাড়ি ডাম্পিং ও ৫৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত