জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-15T19:45:46+06:00
2026-08-15T19:45:46+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরো দুই মৃত্যু, চলতি বছরে প্রাণহানি দাড়াল ৬৭ জনে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৪৫ পিএম 
ক্রমেই বেড়ে চলেছে এডিস মশার প্রাদুর্ভাব। লম্বা হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩০ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৬৭ জনে।

আজ শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৭৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ১২৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রাম বিভাগে ৮৯, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে ডেঙ্গু নিয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৩০ জন মারা গেছে। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ৬, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।


জ/বা




  বিষয়:   স্বাস্থ্য  স্বাস্থ্য অধিদপ্তর  ডেঙ্গু  মৃত্যু  আক্রান্ত 



Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]