পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-15T17:02:53+06:00
2026-08-15T17:02:53+06:00
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:০২ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার
‎জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ‎গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মোঃ দোলন (২৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০)।

‎পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত