ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে বৃহস্পতিবার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-12T13:00:54+06:00
2026-08-12T13:00:54+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে বৃহস্পতিবার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:০০ পিএম | ১২ আগস্ট, ২০২৬ | বুধবার
ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে বৃহস্পতিবার
পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হবে। চাঁদ দেখা যাওয়ার তথ্য পর্যালোচনার পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট তথ্য টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জানাতে হবে। পাশাপাশি চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত