বিরল এলাকাবাসীর আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসিবুল হাসান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর-অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাষ্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো: রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলভি হুসাইন ভুইয়া, ফিল্ড আইসিটি কর্ডিনেটর (নর্দান বাংলাদেশ রিজিওন) দিলিপ রায়, এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, বিরল এপি প্রোগ্রাম অফিসার সাকলায়েন প্রমূখ।
অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবর্গ-শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ফোরাম এর কারিমা আক্তার ও মিঠুন রায়। দীর্ঘ ১৫ বছর ধরে বিরল উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমের সফল পরিসমাপ্তি ঘোষণা করে। অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।
বক্তারা বলেন ওয়ার্ল্ড ভিশন শুধু উন্নয়ন সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে। তাদের কর্মসূচি এই অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর করেছে আমরা বাংলাদেশ ওয়াল্ড ভিশনের সফলতা কামনা করি। অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।