ঢাকার পিজি হাসপাতালে সফল অপারেশনের পর কেবিনে বিশ্রামে আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ড. কেএম বাবর। ফিস্টুলা সংক্রান্ত অসুস্থতার দরুন গত বৃহস্পতিবার সংসদ সদস্য বাবর গোপালগঞ্জ থেকে ঢাকায় গিয়ে পিজি হাসপাতালে ভর্তি হন। অপারেশনের পর বর্তমানে বিশ্রামে থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন তিনি।
এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে সংসদ সদস্য ডা.বাবরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে গণমাধ্যমকে তারা জানান, এমপি ড. কেএম বাবর বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন।
অসুস্থ গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.বাবরকে দেখতে আজ শনিবার হাসপাতালে যান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপি'র আহ্বায়ক অ্যড.তৌফিকুল ইসলাম, ফজলুল কবির দারা প্রমুখ।
আজ সকালে জেলা বিএনপি'র কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা গেছে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বর্তমানে সুস্থ আছেন। শীঘ্রই তিনি নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে জনগণের সেবায় ফের আত্মনিয়োগ করবেন। সংসদ সদস্য ডা.কেএম বাবর শারীরিক সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে দলীয় নেতৃবৃন্দ জানান ।