অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-08-09T11:17:40+06:00
2026-08-09T11:17:40+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
অর্থনীতি
ভরিতে ৪৩৭৪ টাকা বাড়ল স্বর্ণের দাম
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম 
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ শনিবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়। নতুন এই দাম ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকায়।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। এর আগে, সর্বশেষ শুক্রবার সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৩৩ টাকা।

জ/উ






Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]