জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-31T18:22:09+06:00
2026-07-31T18:22:09+06:00
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলা English
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশে ভিসা কার্যক্রম নিয়ে ভারতে বৈঠক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম 
ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বাংলাদেশে ভিসা কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক করার সুপারিশ করেছে। কমিটির মতে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নসংক্রান্ত সরকারি জবাবে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করবে।

প্রতিবেদনে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও সুপারিশ করা হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও বজায় রাখার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ভারত সরকার কমিটিকে জানিয়েছে, মানবিক নীতির অংশ হিসেবে তাকে আশ্রয় দেওয়া হলেও ভারতীয় ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়নি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়। একই সময়ে কনস্যুলার কর্মকর্তাদের একটি অংশও প্রত্যাহার করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসাসংক্রান্ত ভিসা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে প্রতিদিনের ভিসা ইস্যুর সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত ভিসা কেন্দ্র চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


জ/শা





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]