২৪ ঘণ্টায় স্পেনে ঢুকল ৫০ হাজার অভিবাসী, প্রাণহানি ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-31T16:29:13+06:00
2026-07-31T16:29:13+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
২৪ ঘণ্টায় স্পেনে ঢুকল ৫০ হাজার অভিবাসী, প্রাণহানি ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম 
২৪ ঘণ্টায় স্পেনে ঢুকল ৫০ হাজার অভিবাসী, প্রাণহানি ১৮
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় গত ২৪ ঘণ্টায় সমুদ্র ও স্থলপথে প্রায় ৫০ হাজার অভিবাসী প্রবেশ করেছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ৮৪ হাজার জনসংখ্যার এই ভূখণ্ডে একদিনে বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশে সীমান্ত নিরাপত্তা চরম চাপে পড়েছে। অনুপ্রবেশের সময় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

টেলিগ্রাফ জানিয়েছে, আদালতের সাম্প্রতিক এক রায়ের ফলে সমুদ্রপথে আসা অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাচ্ছে না। এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই সাঁতরে উপকূলে পৌঁছাচ্ছেন, আবার অনেকে স্থলসীমান্ত দিয়েও প্রবেশ করছেন।

ঘটনাটি ইউরোপে নতুন করে অভিবাসন সংকটের আশঙ্কা তৈরি করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পরিস্থিতিকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্পেনকে শেনজেন অঞ্চল থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ ধরনের মন্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করে ইউরোপীয় সংহতির ওপর জোর দিয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে ইতালির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

অভিবাসন নীতি নিয়ে স্পেন ও ইতালির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ার পাশাপাশি ইউরোপজুড়েও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

জ/শা




  বিষয়:   উত্তর আফ্রিকা  স্পেন  অভিবাসী  প্রাণহানি 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]